Refund Policy
Doinik Mind Map-এর Standard বা Premium subscription নিয়ে সমস্যা হলে কখন টাকা ফেরত পাবেন, কীভাবে জানাবেন আর কত সময় লাগবে — সব এখানে সহজ ভাষায়।
সর্বশেষ update: ২৯ সেপ্টেম্বর ২০২৬
৭ দিন
Payment-এর পর technical সমস্যা জানানোর সময়
২ কর্মদিবস
আপনার request-এর প্রথম উত্তর
একই method-এ
SSLCommerz-এর মাধ্যমে যেভাবে দিয়েছেন
১. কোন payment-এর কথা বলছি
Free plan-এ কোনো টাকা লাগে না, তাই refund-এর প্রশ্নও নেই। এই policy শুধু Standard ও Premium subscription-এর জন্য — মাসিক (monthly) বা বার্ষিক (yearly) যেটাই নিন।
Payment হয় SSLCommerz-এর মাধ্যমে (bKash, Nagad, Rocket বা card)। Subscription auto-renew হয় না — মেয়াদ শেষে আপনি নিজে renew না করলে আর কোনো টাকা কাটা হয় না।
২. কখন refund পাওয়া যায়
- Technical সমস্যা: Payment-এর ৭ দিনের মধ্যে আমাদের দিক থেকে কোনো technical সমস্যার কারণে service ব্যবহার করতে না পারলে এবং সেটা আমরা ঠিক করে দিতে না পারলে।
- Double payment: একই subscription-এর জন্য ভুলে দুইবার টাকা কাটা গেলে — অতিরিক্তটা ফেরত দেওয়া হয়।
- Payment হয়েছে কিন্তু plan চালু হয়নি: টাকা কেটে গেছে অথচ plan upgrade হয়নি। আমরা আগে plan চালু করে দেওয়ার চেষ্টা করি; সেটা না গেলে টাকা ফেরত।
প্রতিটা request আমরা আলাদা করে খতিয়ে দেখি — তাই লেখার সময় যত পরিষ্কার তথ্য দেবেন, তত দ্রুত সিদ্ধান্ত হবে।
৩. কখন refund দেওয়া হয় না
- Service ব্যবহার করার পর “মন বদলেছে” বা “আর দরকার নেই” — এই কারণে।
- ৭ দিন পার হয়ে যাওয়ার পর জানালে (সমস্যাটা আমাদের দিকের প্রমাণ হলে আমরা আলাদাভাবে দেখি)।
- মেয়াদের কিছুটা ব্যবহার করে বাকি সময়ের জন্য আংশিক (pro-rata) টাকা চাইলে — মাসিক বা বার্ষিক, কোনোটাতেই এটা দেওয়া হয় না।
- শর্ত ভাঙার কারণে account বন্ধ হলে (Terms & Conditions দেখুন)।
- Coupon বা discount-এ পাওয়া ছাড়ের টাকা — refund শুধু আপনার আসলে দেওয়া amount পর্যন্ত।
৪. Monthly আর Yearly-তে পার্থক্য কী
নিয়ম দুটোতেই এক: ৭ দিনের window আর একই কারণগুলো। পার্থক্য শুধু টাকার পরিমাণে — refund হলে আপনি যে amount আসলে দিয়েছেন (coupon বা discount বাদ দিয়ে) সেটাই ফেরত পাবেন। Yearly plan-এ refund approve হলে সেই বছরের পুরো amount ধরা হয়।
৫. কীভাবে request করবেন
- Support System দেখে নিন, অথবা সরাসরি Contact form-এ Refund request পাঠান, কিংবা shameem.aiwork@gmail.com-এ email করুন।
- যা জানাবেন: account-এর email, transaction ID (Billing page-এর receipt-এ পাবেন), payment-এর তারিখ আর কেন refund চান।
- সমস্যাটা দেখাতে পারলে একটা screenshot দিন — এতে খুব সাহায্য হয়।
৬. কত সময় লাগে
- আপনার request-এর প্রথম উত্তর সাধারণত ২ কর্মদিবসের মধ্যে।
- Approve হলে আমরা SSLCommerz-এর মাধ্যমে যে method-এ payment করেছিলেন সেখানেই ফেরত পাঠানোর ব্যবস্থা করি।
- টাকা আপনার bKash/Nagad/Rocket বা bank account-এ কবে ঢুকবে সেটা payment gateway আর bank-এর process-এর উপর নির্ভর করে — কয়েক কর্মদিবস লাগতে পারে। কোনো দেরি হলে আমাদের জানান।
৭. Refund হলে আপনার account-এর কী হয়
Plan Free-তে ফিরে যায়। আপনার কোনো Map মুছে যায় না — শুধু Free plan-এর limit (৩টা Map, প্রতি Map-এ ২০টা Node) বসে।
৮. Policy বদলালে
এই policy বদলালে উপরে update-এর তারিখ বদলে দেব।
কোনো প্রশ্ন আছে?
Email করুন, আমরা ২ কর্মদিবসের মধ্যে উত্তর দেব।

